ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন দুতার্তের কন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 3:56 PM

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন দুতার্তের কন্যা

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন দুতার্তের কন্যা

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে-কার্পিও। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড ও বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রচার সংস্থা এবিএস-সিবিএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফিলিপাইনের তৃতীয় বৃহত্তম শহর দাভাও'র মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সারা দুতার্তে-কার্পিও। অবশ্য পূর্বে তিনি বলেছিলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

এর আগে শনিবার (২ অক্টোবর) আচমকাই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রদ্রিগো দুতার্তে। জানিয়েছেন, আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াইয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও প্রত্যাহার করে নিচ্ছেন। তার বদলি এই পদে (ভাইস-প্রেসিডেন্ট) প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই দীর্ঘদিনের সহযোগী সিনেটর ক্রিস্টোফার বং।

এ সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট দুতার্তেকে জিজ্ঞেস করেন, ‘তাহলে কি এটা পরিষ্কার, সারা যাচ্ছেন?’ জবাবে তিনি বলেন, ‘এটা সারা-যাচ্ছে।’

তথ্যটি নিশ্চিত করতে জানতে চাওয়া হলে দুতার্তে-কার্পিওর মুখপাত্র মেয়র ক্রিস্টিনা গার্সিয়া ফ্রেস্কো বলেন, আমার জ্ঞানের ব্যাপ্তিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে যা প্রকাশিত হয়েছে সেটাই। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status