ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
নতুন সময় (আন্তর্জাতিক) প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 3:19 PM
সর্বশেষ আপডেট: Sunday, 3 October, 2021, 4:06 PM

রেকর্ড ভেঙে  ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী  মমতা বন্দ্যোপাধ্যায়

রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানিপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে তার দল রাজ্যে ক্ষমতায় এলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। দল বিপুল ভোটে জয়লাভ করার পর ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূলনেত্রী। তবে শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হচ্ছিল মমতার।


তার আগেই উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। নিজের পুরনো কেন্দ্র ভবানিপুরেই প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বর ভোট হয়। ভোটের ফল প্রকাশ হয় ৩ অক্টোবর। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হলেন মমতা।


সমস্ত ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব ক’টি ওয়ার্ডে আমি বেশি ভোট পেয়েছি।  এই প্রথম এমন হল। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল গোটা দেশকে দেখিয়ে দিল বাংলা কাকে চায়।  এসময় ভবানীপুরের সবাইকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী মমতা ধন্যবাদ জানালেন ভবানীপুরের মানুষকে। বললেন, কোভিড এবং বৃষ্টি সামলে যে ভাবে ভোট দিয়েছেন মানুষ।


তাতে আমি কৃতজ্ঞ। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০১১ সালের ব্যবধান ছাপিয়ে জয়ী হলেন তিনি। ভবানীপুরে মমতা কত ভোটে জিতবেন সে দিকেই নজর ছিল গোটা দেশের। মোট ২১ রাউন্ড ভোটগণনা হয়। প্রথম থেকেই প্রায় প্রতি রাউন্ডে ভোটের ব্যবধান বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের  দিকেই ভবানীপুরের  মোট ভোটের ৭৭ শতাংশ ভোট পান মমতা। বিজেপি পায় ১৯ শতাংশ ভোট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status