ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
মমতার বিশাল জয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 3:07 PM
সর্বশেষ আপডেট: Sunday, 3 October, 2021, 3:58 PM

মমতার বিশাল জয়

মমতার বিশাল জয়

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার দুপুরে ভবানীপুর আসনে ভোট গণনায় ৫৮ হাজার ৩৮৯ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মোট ২১ রাউন্ডের ভোটগণনায় মমতার জয়ের ব্যবধান ৫৮ হাজার ৩৮৯। ২০ রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়ঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।

এ আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় ছিলো না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।

মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল। জঙ্গিপুরে ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। ৩৭ হাজার ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status