ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য: সেনাপ্রধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 2:50 PM

নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য: সেনাপ্রধান

নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য: সেনাপ্রধান

নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রোববার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীতে নানা সামরিক সরঞ্জাম সংযোজন করে আরো আধুনিকায়ন করা হচ্ছে। এই অনুষ্ঠানে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।


এ সময় সেনাপ্রধান বলেন, আজকের অভিষেকের মাধ্যমে আমি আরও গভীরভাবে এই রেজিমেন্টের সাথে সম্পৃক্ত হতে পারলাম। একজন পদাতিক অফিসার হিসেবে চাকরি জীবনে আমি সর্বদায় আভ্যন্তরীণ উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করেছি। তাই কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষনিক ও ঐকান্তিক প্রচেষ্টা হবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সকল সদস্যদের নিয়ে রেজিমেন্টের উন্নয়ন ও নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজের প্রস্তুত করা।


তিনি আরো বলেন, কর্নেল অব রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন আরও তরান্বিত করা। নতুন সামরিক সরঞ্জাম সংযোযিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলাই আমার লক্ষ্য হবে। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে রেজিমেন্টের জন্য কল্যাণকর যে কোন পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকবো। সে জন্য রেজিমেন্টের অগ্রযাত্রাকে যুগোপযোগী করতে সকলের সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান।


এর আগে শহীদ কর্নেল আনিস প্যারেড স্কয়ারে পৌঁছলে জেনারেল শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে তাঁকে কর্নেল ব্যাজ পরিয়ে দেয়া হয়। পরে সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরবে’ ফুল দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status