ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
মাদক কাণ্ডে আটক শাহরুখ পুত্র আরিয়ান খান
নতুন সময় (আন্তর্জাতিক) প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 2:21 PM
সর্বশেষ আপডেট: Sunday, 3 October, 2021, 2:42 PM

মাদক কাণ্ডে আটক শাহরুখ পুত্র আরিয়ান খান

মাদক কাণ্ডে আটক শাহরুখ পুত্র আরিয়ান খান

মাদক কাণ্ডে ধরা পড়লেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। শনিবার রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ফিল্মি কায়দায় একটি প্রমোদ তরীতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এসময় অভিজাত এই প্রমোদ তরীতে চলছিল জাকজমক মাদক পার্টি।


জানা যায় বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে বিগত দুসপ্তাহ ধরেই তাদের উপর নজর রেখেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অবশেষে এদিন তারা অভিযান পরিচালনা করে। এবং সফল হয়। সেই পার্টি থেকেই অফিসাররা বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি আটক করেন আটজনকে। যার মধ্যে রয়েছেন বলিউডের সুপারস্টা শাহরুখ খানের ছেলে।


নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো'র পক্ষ থেকে জানানো হয়, প্রমোদ তরীতে চলছিল জাকজমক রেভ পার্টি সেখান থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সব মিলিয়ে মাদক নেওয়ার অভিযোগে আটক করা হয় ছয়জন পুরুষ ও দুই জন মহিলাকে। এরই মধ্যে অন্যতম নাম আরিয়ান খান। আরিয়ান ছাড়াও যে সাতজনের নাম উল্লেখ রয়েছে এই তালিকায় রয়েছে মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট। ইতিমধ্য়েই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।


নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)'র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দক্ষিণ মুম্বইয়ের বলার্ড এস্টেট অফিসে আছেন তিনি।’ শনিবার রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারা জানতে পারে রেভ পার্টি হওয়ার কথা আছে মাঝ সমুদ্রে। যাত্রী বেশে হাজির হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আর তারপর পার্টি শুরু হলে আটক করা হয় আট জনকে।


অভিনেতা সুশান্ত-র মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে এর আগেও সক্রিয় হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীপিকা থেকে শুরু করে সারা, রিয়া অনেকেরই নাম জড়িয়েছে মাদক মামলায়। এবার সেই তালিকায় নতুন নাম আরিয়ান খান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status