ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
মাদক পার্টিতে ভিভিআইপির তালিকায় শাহরুখপুত্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 12:19 PM

মাদক পার্টিতে ভিভিআইপির তালিকায় শাহরুখপুত্র

মাদক পার্টিতে ভিভিআইপির তালিকায় শাহরুখপুত্র

কোনও রকম প্রবেশমূল্য ছাড়াই মাদকপার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান বলিউড স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান। মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লাখ টাকা।

মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা। আরিয়ান জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনও প্রবেশ মূল্য দিতে হয়নি তাকে।

    আরও পড়ুন মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান!

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দু'জন মহিলা। তারা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এনসিবি সূত্রে খবর, পার্টিতে যারা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয় জামিনও পেতে পারেন তারা। কিন্তু সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে। যে পরিমাণ মাদক পাওয়া গেছে, গ্রেপ্তার করার জন্য তা যথেষ্ট বলেই এনসিবি সূত্রে খবর।

এদিকে ইতোমধ্যেই মুম্বাইয়ে এনসিবি-র দপ্তরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status