ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
ছাত্রীকে অ্যাসাইনমেন্টের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 October, 2021, 11:30 AM

ছাত্রীকে অ্যাসাইনমেন্টের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে অ্যাসাইনমেন্টের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিলদার ইসলাম হাবিল নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাতে হাবিলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

হাবিলদার ইসলাম হাবিল গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে প্রাইভেট শিক্ষক হিসেবে এলাকার ছেলে-মেয়েদের পড়িয়ে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন হাবিল। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন হাবিল। পরে নির্জনতার সুযোগে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে হাবিলকে তার বাড়ি থেকে আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার এসআই শাহ্ নেওয়াজ জানান, ধর্ষণের অভিযোগে হাবিলকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হয়। বিচারকের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status