ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
সিরাজগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন কৃষিবিদ ম‌নিরুল আলম
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 2 October, 2021, 10:10 PM

সিরাজগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন  কৃষিবিদ ম‌নিরুল আলম

সিরাজগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন কৃষিবিদ ম‌নিরুল আলম

সিরাজগঞ্জ সদর উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পরিদর্শন করেন, ঢাকা খামারবাড়ি কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম।


শনিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন। তিনি পুষ্টি বাগানটি সফল বাস্তবায়ন দেখে সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পুরণে কালিকাপুর মডেলটি উপজেলায় কৃষকের মাঝে সম্প্রসারণের আহবান জানান।


বাগানটি পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল, বগুড়ার অতিরিক্ত পরিচালক, ডিআই,  কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের  উপ-প‌রিচালক, ডিএই, কৃষিবিদ মোঃ আবু হানিফ, সিরাজগঞ্জ  সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোস্তম আলী,


সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পারিবারিক পুষ্টির চাহিদা পুরনে কালিকাপুর মডেলে সিরাজগঞ্জ সদর উপজেলায় অত্র প্রকল্পের আওতায় ১৫ টি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে এবং  সফলভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status