ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
তরুণীর সুরে সাড়া হরিণের! সিনেমা নয় বাস্তবেই এমন কাণ্ড, (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 10:21 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 October, 2021, 10:23 PM

তরুণীর সুরে সাড়া হরিণের! সিনেমা নয় বাস্তবেই এমন কাণ্ড, (ভিডিও)

তরুণীর সুরে সাড়া হরিণের! সিনেমা নয় বাস্তবেই এমন কাণ্ড, (ভিডিও)

হার্প নিয়ে একমনে সুর তুলেছেন অরণ্যে। সেই সুরেই মন্ত্রমুগ্ধ হয়ে যেন এগিয়ে আসতে থাকে একটা হরিণ। বোঝা যায়, সুর বেশ উপভোগ করছে সেই হরিণটি।

তন্ময় হয়ে সুরের ঝংকার তুলেছেন তরুণী। আর পিছন থেকে নির্বাক শ্রোতার ভূমিকায় হরিণ। তরুণীর অজান্তেই সেই হরিণ এগিয়ে আসছে সুরের মায়ায়। তরুণীর কোনো ভ্রূক্ষেপই নেই। এক মনে বাজিয়েই চলছেন হার্প। এমনই এক ভাইরাল ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

মন ভালো করে দিচ্ছে নেটিজেনদের। ‘ওয়েলকাম টু জঙ্গল’ নামের এক টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছিল কিছুদিন আগেই। ক্যাপশনে লেখা হয়, ‘হরিণ হার্পের সুরে থেমে যায়’। তারপরেই তা এখন ভাইরাল।

৬৫ মিনিটের ভিডিও ক্লিপে যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি নাওমি এসভি। নিজের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি আপলোড করেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, “আমার হার্প সেশনে মুগ্ধ হয়ে যায় একটা হরিণ। অনেকটা ডিজনি সিনেমার মত।” সেখান থেকেই ছোট একটা ক্লিপ শেয়ার করা হয় টুইটারে।

ইতিমধ্যেই সেই ভিডিও কয়েকলাখ ভিউয়ারশিপ আদায় করে নিয়েছে। নেটিজেনরাও সেই সুরের টানেই কমেন্ট বক্স ভরিয়ে তুলছেন। প্রত্যেকেই ভিডিওর প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, নাওমিকে ডিজনির রাজকুমারীর মতোই লাগছে। একজন লিখেছেন, প্রাণীরাও সুরের স্বাদ গ্রহণ করতে পারে। সুর হল বিশ্বজনীন একটা ভাষা।

সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, হার্প নিয়ে একমনে সুর তুলেছেন অরণ্যে। সেই সুরেই মন্ত্রমুগ্ধ হয়ে যেন এগিয়ে আসতে থাকে একটা হরিণ। বোঝা যায়, সুর বেশ উপভোগ করছে সেই হরিণটি। তবে আচমকাই সেই হার্প সেশনে বন্ধ হয়ে যায়, কেন দেখে নিন ভিডিওয়!



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status