|
রেলমন্ত্রী থাকাকালীন মানব সৃষ্ট বন্যার কথা জেনে ছিলেন মমতা
নতুন সময় (আন্তর্জাতিক) প্রতিবেদক
|
![]() রেলমন্ত্রী থাকাকালীন মানব সৃষ্ট বন্যার কথা জেনে ছিলেন মমতা এরপরই ফিরে যান অতীতে। তিনি বলেন, ‘ মানব সৃষ্ট ফ্লাড আমি আগেই বলতাম। রেলমন্ত্রী থাকাকালীন দেখেছিলাম ফরাক্কা দিয়ে যাওয়ার সময় একটা ট্রেন হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল। ট্রেনকে দড়ি বেধে আনতে হয়েছিল। তখন রেলের অফিসারদের জিজ্ঞেস করলাম হঠাৎ এত জল কোথা থেকে এল? জানতে পারি, এটা মানব সৃষ্ট বন্যা। জল ছেড়ে দেওয়া হয়েছে। সেই জলে ট্রেন ডুবে গেছে। তারপর থেকে এটা জানতাম।’ মুখ্যমন্ত্রী আরও জানান, ‘সেদিন অনেকেই আমার সমালোচনা করেছিলেন। আজকে আবারও বলছি, ইয়েস ইট ইজ ম্যান মেড ফ্লাড।’ মমতা এদিন ডিভিসি-কে অভিযুক্ত করে আরও বলেন, ‘আগে থেকে কেন কথা বলে জল ছাড়ছো না? যেই ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে সব জল বাংলায় ছেড়ে দিচ্ছে। ঝাড়খণ্ড সরকারকে বলবো বাধগুলি সংস্কার করুন। জল ছেড়ে আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। প্রয়োজনে আমাদের সঙ্গে বসুন।’ এরই পাশাপাশি ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাওয়ার চিন্তাও করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ডিভিসি-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও পদক্ষেপ নেওয়ার বিষয়ও জানাবেন মুখ্যমন্ত্রী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
