ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
বাবা হওয়ার সময় পাও কখন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 8:55 PM

বাবা হওয়ার সময় পাও কখন?

বাবা হওয়ার সময় পাও কখন?

'ইন্ডিয়াস বেস্ট ডান্সার' এর প্রমোশনে 'দ্যা কপিল শর্মা শো'-এ হাজির হবেন তিন বিচারক মালাইকা অরোরা, গীতা কাপুর ও টেরেন্স লুইস। ইতিমধ্যেই শোয়ের শ্যুটিং কমপ্লিট। সামনে এসেছে তারই প্রমো।

কপিলের অনুষ্ঠানে এসে নিজের শো নিয়ে কথা বলেন মালাইকা। কপিলের সঙ্গে মজা করতেও দেখা যায় পর্দার 'মুন্নি'-কে। বলেন, ''আমাদের শো একটা নির্দিষ্ট মরসুম ধরে চলে। আমরা তাও মাঝে সময় পাই।'' এর পরেই দুষ্টুমি করে কপিলকে মালাইকার প্রশ্ন, ''তুমি তো সারা বছর কাজ করো। তা হলে এ সব করার সময় কখন পাও?'' কিন্তু এসব বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন মালাইকা? খোলসা করেন, গীতা কাপুর। বলেন, ''মালাইকা জানতে চাইছে তুমি বাবা হওয়ার সময় পাও কখন?''

কপিল ও কম যান না মোটেও। বলেন, ''আমাদের অনুষ্ঠান তো সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে। তারপর CID চালিয়ে দেওয়া হয়। তখনই সময় পাই''। কপিলের  উত্তরে হাসি থামাতে পারেননি দর্শকরা।

প্রসঙ্গত, কপিল শর্মা দুই সন্তানের বাবা। গিনি চাতার্থের সঙ্গে বিয়ের ঠিক পরপর শোনা যায় কপিল বাবা হতে চলেছেন। এরপর ২০১৯-এ  মেয়ের বাবা হন কৌতুকশিল্পী। এরপর ২০২১-র ফেব্রুয়ারি মাসে ফের পুত্র সন্তানের বাবা হন কপিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status