ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 11:18 AM

রাজধানীতে বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের শাহআলীতে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম খাদিজা আক্তার বৃষ্টি (২৮)।

শাহআলী বেড়িবাঁধ রয়েল সিটি এলাকার একটি বাড়ির ছাদে টিনের ঘর থেকে শুক্রবার লাশটি উদ্ধার করা হয়।

শাহআলী থানার এসআই রহিজ উদ্দিন জানান, দেড়তলা একটা বাড়ির ছাদে তিনটি টিনশেড ঘর আছে। এর মধ্যে একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুর্গন্ধ পেয়ে আশপাশের মানুষ থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। বৃষ্টির সঙ্গে তার স্বামীর সাত বছর আগে তালাক হয়ে যায়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। তদন্ত চলছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রহিজ উদ্দিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status