ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুনো শুকরের আক্রমণের শিকার শাকিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 6:36 PM

বুনো শুকরের আক্রমণের শিকার শাকিরা

বুনো শুকরের আক্রমণের শিকার শাকিরা

ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা সম্প্রতি শিকার হয়েছেন আক্রমণের, আক্রমণকারী এক জোড়া বন্য শুকর! শুনতে অবিশ্বাস্য শোনালেও আসলেই বন্য শুকরের আক্রমনের শিকার হয়েছেন বিশ্বখ্যাত এ গায়িকা। শাকিরার ওপর হামলার পর শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমনের কথা জানান শাকিরা। শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলান সহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আক্রমন করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে গেছে ওই আক্রমনকারী শুকরগুলো। ব্যাগের মধ্যে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।

উল্লেখ্য, স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাতালোনিয়ায় শুকরের আক্রমণ বেড়েই চলেছে। ২০১৬ সালে স্প্যানিশ পুলিশ শুকরের আক্রমণের প্রায় ১২শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status