ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত, চিকিৎসক থেকে সংসদ সদস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 September, 2021, 8:40 PM

শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত, চিকিৎসক থেকে সংসদ সদস্য

শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত, চিকিৎসক থেকে সংসদ সদস্য

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ তথ্য জানিয়েছেন সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।

প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য।  তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন প্রাণ গোপাল। এর আগে তার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status