|
যশোর ও কক্সবাজার ইউএস-বাংলা ফ্লাইট আজ শুভ উদ্বোধন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
|
![]() যশোর ও কক্সবাজার ইউএস-বাংলা ফ্লাইট আজ শুভ উদ্বোধন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল নাসির উদ্দিন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, খুলনা রেজ্ঞের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ। এসময় যশোর-কলকাতা রুটে বিমান যোগাযোগের দাবি তোলেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে মাত্র ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রা শুরু হয়েছিলো। আজ অভ্যন্তরীণ রুট ছাড়াও দোহা, মাস্কাট, গুয়াংজুসহ ৯টি আন্তর্জাতিক রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল করে। এখন আমাদের কর্মকর্তা-কর্মচারী দেড় সহস্রাধিক। আগামী দু’বছরের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলো আরও সম্প্রসারণ করা হবে। এসময়ে বর্তমানের ১৪টি এয়ারক্রাফটের সাথে আরও ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে।এছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয়ের উদ্দেশ্যে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এছাড়া যশোর থেকে কক্সবাজরে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া সাড়ে ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
