|
প্রকৌশলী আহসান উল্লাহ আরিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও নগর নির্মাণে কঠোর নিরাপত্তার দাবি
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রকৌশলী আহসান উল্লাহ আরিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও নগর নির্মাণে কঠোর নিরাপত্তার দাবি রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্য ড. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ)। গত ১৮ অক্টোবর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আরিফ। পাঁচ দিন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতে হবে। সিসিটিভি ফুটেজ, ক্রেনের ফিটনেস ও রক্ষণাবেক্ষণ নথি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তাঁরা। সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরা হয়: দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ। প্রমাণিত দায়ে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ। নির্মাণস্থলে নিরাপত্তা নিরীক্ষা ও ভারী যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা। কার্যকর ট্রাফিক পরিকল্পনা, জরুরি উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা। ও নিয়মিত ও আকস্মিক পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা। বক্তারা বলেন, এ মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে না দেখে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
