ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
যেসব স্বপ্ন দেখলে টাকা পেতে পারেন, বলেছে বিশেষজ্ঞরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 September, 2021, 11:09 AM

যেসব স্বপ্ন দেখলে টাকা পেতে পারেন, বলেছে বিশেষজ্ঞরা

যেসব স্বপ্ন দেখলে টাকা পেতে পারেন, বলেছে বিশেষজ্ঞরা

ঘুমনোর পদ্ধতি বা অভ্যাস কোনওটায় সকলের এক রকমের নয়। কেউ শুলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, কারও আবার ঘুম এতটাই পাতলা সামান্য শব্দেই ভেঙে যায়। কিন্তু যখন যেমন ঘুমই হোক না কেন তাতে স্বপ্ন বাধ্যতামূলক। কোনও স্বপ্ন মনে থেকে যায়, কোনওটা বিস্মৃতির অতলে তলিয়ে যায়। কিন্তু প্রত্যেক স্বপ্নের কিছু না কিছু অর্থ রয়েছে, এমনই দাবি করে থাকেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে কিছু স্বপ্ন যেমন খারাপ সময়ের ইঙ্গিত, কিছু স্বপ্ন এমনও হয় যাতে সুসময়ের বার্তা পাওয়া যায়। জেনে নিন কেন দেখেন এমন স্বপ্ন? বিশেষজ্ঞরা কী বলছেন?     

বিশেষজ্ঞদের মতে,  ফলের রাজা আম স্বপ্নে দেখা খুবই শুভ। বলা হয়, এতে অর্থলাভ হয়। আবার সোনা কিংবা হীরের গয়না পাওয়ার সম্ভাবনাও থাকে।  ধরুন এমন স্বপ্ন দেখেছেন যাতে আপনি ক্রমাগত গাছের উপরের দিকে উঠছেন। তার মানে আপনার জীবনে সাফল্য আসতে চলেছে। তা সাংসারিক ক্ষেত্রেও হতে পারে, আবার পেশাগত ক্ষেত্রেও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে মৌমাছি কিংবা মৌচাক দেখা বাল। তার মানে আপনার জীবন মধুর হতে চলেছে। তা আর্থিক দিক থেকেও হতে পারে, আবার ভালাবাসার মানুষের আগমনও হতে পারে। স্বপ্নে টিয়া পাখি দেখে থাকলে আপনি ধনী হতে চলেছেন। শুক জাতীয় পাখি খুবই শুভ বলে মনে করা হয়।

স্বপ্নে পাহাড়ের শিখরে উঠছেন মানে আপনি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে চলেছেন। পুজোর কাজে দুধ ব্যবহার করা হয়। তা পবিত্র হিসেবেই মানা হয়। দুধ পান করার স্বপ্ন দেখলে আপনার সংসারের সম্পত্তি বৃদ্ধি হবে।

ফল ভরতি গাছ দেখলেও আপনার সংসারের শ্রী বৃদ্ধি পেতে চলেছে। স্বপ্নে মরা পাখি দেখাও নাকি শুভ। তাতে অর্থ ও সাফল্য দুই-ই পাওয়া যায় বলেই মনে করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status