ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বকা-ঝকা করায় মালিককে শ্বাসরোধ করে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 11:11 PM

বকা-ঝকা করায় মালিককে শ্বাসরোধ করে খুন

বকা-ঝকা করায় মালিককে শ্বাসরোধ করে খুন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের মালিক নেজাম পাশাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই ভবনের কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) হাসানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বকা-ঝকা করায় ও টাকার লোভে নেজাম পাশাকে শ্বাসরোধ করে খুন করে বলে হাসান পুলিশের কাছে স্বীকার করেছে।

এ সময় তার কাছ থেকে নিহত ভবন মালিক নেজাম পাশার ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার হওয়া হাসান ফটিকছড়ি থানার পূর্ব আজিমপুর আদর্শবাজার এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি নগরীর খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার শতাব্দী হাউজিং সোসাইটির রাসেলের কলোনিতে থাকতেন।

পুলিশ জানায়, ভবন মালিক নেজাম পাশা খুন হওয়ার পর থেকে পলাতক ছিলেন ওই বাড়ির কেয়ারটেকার হাসান। হত্যার পর নেজাম পাশার মোবাইল ফোনটি হাসান নিয়ে যায়। এরপর তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সেই মোবাইল নম্বরে বিকাশে টাকা পাঠানোর ফাঁদ পেতে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান জানিয়েছে, নগদ টাকা এবং পূর্বের মনোমালিন্যের জেরেই শ্বাসরোধ করে ভবন মালিক নেজাম পাশাকে হত্যা করেছে সে। গ্রেফতারের পর হাসানের দেখানো স্থান থেকে খুনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে হত্যার সঙ্গে সহযোগী আর কেউ আছে কিনা তা জানতে তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

গত সোমবার ভোরে খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার জমির হাউজিং সোসাইটিতে নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই  ভবনের মালিক নেজাম পাশার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে ২০১৯ সালে জমির হাউজিং সোসাইটির ভিআইপি কাঁচা সড়কে নিজের মালিকাধীন জায়গায় সাততলা ভবন নির্মাণ করছিলেন নেজাম পাশা। ওই ভবনেই কেয়ারটেকার ছিলেন হাসান। সামান্য কিছু টাকার লোভ আর অনিয়ম নিয়ে বকা-ঝকার জেরে ভবন মালিককেই খুন করে হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status