ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অভিমানে অধিনায়কত্ব ছেড়ে দিলেন রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 September, 2021, 12:53 PM
সর্বশেষ আপডেট: Friday, 10 September, 2021, 12:55 PM

অভিমানে অধিনায়কত্ব ছেড়ে দিলেন রশিদ খান

অভিমানে অধিনায়কত্ব ছেড়ে দিলেন রশিদ খান

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে বলে ধারণা করেছিলেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান।

পরে অবশ্য সুর পাল্টিয়ে বলেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশের ক্রিকেট চলবে আপন গতিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে আফগানিস্তান।

কারণ তালেবাননিয়ন্ত্রিত কাবুলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুশীলন করতে পেরেছে তার দল।

কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর পরই অভিমান করে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রশিদ খান।

আফগানিম্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের দল ঘোষণা করে। এর কিছুক্ষণ পর দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন রশিদ খান।  পরে টুইটারে নিজের সিদ্ধান্ত জানান তিনি।

রশিদ খান লেখেন—  ‘দলের অধিনায়ক ও দেশের দায়িত্বশীল একজন হিসেবে, দল নির্বাচনের বিষয়ে আমার অধিকার প্রাপ্য। কিন্তু এসিবি মিডিয়া যে দল ঘোষণা করেছে, সেটি নিয়ে নির্বাচক কমিটি ও এসিবি আমার সম্মতি নেয়নি। আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি, যা কার্যকর হচ্ছে এ মুহূর্ত থেকেই।’  

বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো অবশ্য চূড়ান্ত দল ঘোষণা করেনি আফগানিস্তান। বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে তারা। পরে সেখান থেকে নামিয়ে ১৫ জনে আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status