ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 2:53 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 September, 2021, 3:04 PM

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব গ্রেফতার

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব গ্রেফতার

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও একজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  অবশ্য ছাত্রদলের দাবি, রাজীবসহ চার নেতা-কর্মীকে তুরে নিয়ে যাওয়া হয়েছে।

রাজীব আহসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল মিয়া।  তিনি বলেন, রাজীবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা আছে।  তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। তাকে আজ আদালতে হাজির করা হয়েছে।  

বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবসহ চারজনকে নিয়ে যাওয়া হয় বলে জানান ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

আবদুস সাত্তার পাটোয়ারীর ভাষ্য, রাজীব ছাড়া অপর তিনজন হলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম হাওলাদার, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, সাদাপোশাকে থাকা ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রাজীবসহ চারজনকে তুলে নিয়ে যান। তারা এখন ধানমন্ডি থানায় আছেন।

রাজীবকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেফতার করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজীবকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status