ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
অসাবধানতাবশত অন্যের পোস্ট শেয়ার করে কারাগারে উপজেলা চেয়ারম্যান শিশির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 9:37 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 September, 2021, 9:47 PM

অসাবধানতাবশত অন্যের পোস্ট শেয়ার করে কারাগারে উপজেলা চেয়ারম্যান শিশির

অসাবধানতাবশত অন্যের পোস্ট শেয়ার করে কারাগারে উপজেলা চেয়ারম্যান শিশির

অসাবধানতাবশত অন্যের ফেসবুক আইডির একটি পোস্ট নিজ আইডিতে শেয়ার করার মামলায় চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের নৌকা প্রতীকে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শাহজাহান শিশিরকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।


মামলার আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল মজুমদার বলেন, 'মাইনাস টু ফর্মুলায় ১/১১ এ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারাগারে থাকাকালীন সময়ে সংস্কারপন্থী একদল পথভ্রষ্ট নেতা শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় দখল করতে গিয়েছিল।  সেদিন নিজের জীবনের মায়া ত্যাগ করে নেত্রীর কার্যালয় দখল মুক্ত করার নেতৃত্বে ছিলেন শাহজাহান শিশির।  আজ তারঁ জনপ্রিয়তায় ঈর্শান্বিত কিছু স্থানীয় রাজনীতিক কর্মীর প্রতিহিংসার শিকার তিনি।'  এছাড়াও শিশির ব্রেণ টিউমার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে তার আইনজীবী জানান।


ইব্রাহিম খলিল মজুমদার জানান, মামলাটিতে ২০২০ সালের ১৭ ডিসেম্বর আত্মসমর্পণ করেন চেয়ারম্যান শিশির। তখন হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন দিয়ে তাকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী আসামি আত্মসমর্পন করেছিলেন। তিনি বলেন, অন্য একজনের একটি পোস্ট তিনি তার আইডিতে অসাবধানতাবশত শেয়ার করেছিলেন। যে বিষয়ে পোস্টটি ছিল, সেই সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মামলা করেন নাই। দুঃখজনকভাবে সে মামলায় তার আসামিকে জেলে যেতে হলো।


২০২০ সালের ৬ ডিসেম্বর মেহেদী হাসান মেরিন নামে একজন আইনজীবী ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আবেদন করেন। অভিযোগটি ট্রাইব্যুনাল ধানমন্ডি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সে অনুযায়ী ধানমন্ডি থানা অভিযোগটি এহাজার হিসেবে গ্রহণ করেন। মামলায় চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে এক নম্বর এবং যিনি পোস্টটি দিয়েছিলেন সেই জুয়েল সরকারকে ২ নম্বর আসামি করা হয়।

 
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৪ জুলাই চেয়ারম্যান শিশির একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। যা দিয়েছিলেন ২ নম্বর আসামি জুয়েল সরকার। ওই পোস্টের বক্তব্য ছিল এই যে, ‘দেশে কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ খালেদা জিয়া দুই কোটি টাকা লুটের জন্য জেলে!! আবার শাহজাহান শিশির ন্যায় হোক আর অন্যায়ে হোক প্রকৌশলীর গায়ে হাততুলায় বহিষ্কার!! এই দেশে কি কোনো দুর্নীতি, কোনো ক্ষমতাবান ক্ষমতা দেখায় না? প্রশ্ন হলো দেশের বিচার করে কে, আর কচুয়ার বিচার করে কে? ও মাগো কত ঢংয়ের বিচার হচ্ছে এই দেশে
থাক বেশি কিছু লিখলে কার আবার চুলকানি বেড়ে যাবে কারণ এই দেশে উচিত বলা এখন অনুচিত!!’ 


শাহজাহান শিশির চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের নৌকা প্রতীকে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় কমিটির  সাবেক ক্রিড়া সম্পাদক ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।


উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই কচুয়ায় সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন বহুতল একটির ভবনে কাজের মান নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নূর আলমকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। পরে ওই বছরের ৮ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status