ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
চৌহালীতে পোনামাছ অবমুক্ত করেন-এমপি মমিন মন্ডল
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 9:13 PM

চৌহালীতে পোনামাছ অবমুক্ত করেন-এমপি মমিন মন্ডল

চৌহালীতে পোনামাছ অবমুক্ত করেন-এমপি মমিন মন্ডল

"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" -এই প্রতিপাদ্য নিয়ে- রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরের অভ্যন্তরীণ জলাভূমি / বর্ষা প্লাবিত ধানক্ষেত / প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের অংশ হিসেবে -সিরাজগঞ্জের চৌহালী উপজেলার  সরকারি কলেজ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।


 বুধবার (৮সেপ্টেম্বর) দুপুর ২ টায়  চৌহালী সরকারি কলেজের পুকুরে  পোনামাছ অবমুক্ত করন  অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও পোনামাছ অবমুক্ত করেন, সিরাজগঞ্জ -৫ আসনের এমপি  আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ।


এতে সভাপতিত্ব করেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান    মোঃ ফারুক হোসেন,  ভাইস চেয়ারম্যান মোঃ বাবলু আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা আওয়ালীগের সভাপতি মোঃ তাজউদ্দীন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন  প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন, চৌহালী মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের একাংশ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status