ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তালেবানের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 September, 2021, 3:04 PM

তালেবানের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

তালেবানের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে কর্মসংস্থান ও শিক্ষার অধিকারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির অর্ধশতাধিক নারী।

বৃহস্পতিবার বিক্ষোভে উপস্থিত মারিয়াম আব্রাম আল-জাজিরাকে বলেন, নারীদের কাজ করার অধিকার নিয়ে কার্যত তালেবান সরকারের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এ কারণে তারা হতাশায় রাস্তায় নেমে এসেছেন। কয়েক সপ্তাহ ধরে তাকে এবং অন্যান্য নারীদের কাজে না আসতে বলা হয়। অনেকে অফিসে গেলেও ফিরিয়ে দেওয়া হয়।

২৪ বছর বয়সী এই তরুণী বলেন, আমরা কয়েকজন হেরাতি নারী তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের কাছে এ ব্যাপারে পরিষ্কার উত্তর জানতে চেয়েছি। নারীদের কর্মস্থলে ফেরানোর ব্যাপারে তাদের নীতি কী হবে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে বলেছি। কিন্তু কোনও উপযুক্ত জবাব পাচ্ছি না। কয়েক সপ্তাহ ধরে তালেবানের শীর্ষ পর্যায়ের যোগাযোগের পর সঠিক জবাব না পেয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিই।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানের শাসনের কথা উল্লেখ করে মারিয়াম আব্রাম বলেন,আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখেছি, তারা ২০ বছর আগের তালেবানই আছে। কোনো পরিবর্তন হয়নি, নারী শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে কোনো উদ্যোগ নেই।

গত মাসে আফগানিস্তানকে পুনরায় দখল করার পর থেকে তালেবান নেতৃত্ব আশ্বাস দিয়েছে, তারা নারীদের কাজ করতে এবং শিক্ষা গ্রহণের অনুমতি দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status