|
টাঙ্গাইলে পানির স্রোতে ভেঙে পড়ল কালভার্ট
এম কবির, টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে পানির স্রোতে ভেঙে পড়ল কালভার্ট জানা গেছে, বাসাইল উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া গ্রামের প্রায় ৩০ বছর আগে এলজিইডি এ কালভার্টটি নির্মাণ করে । কালভার্টটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরে বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে কালভার্টটি পানির প্রবল স্রোতে ভেঙে যায়। ফলে প্রায় ১৫ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে করে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় খাইরুল বাশার বলেন, আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে ১৫ গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে মানুষ চরম দুর্ভোগে নৌকাতে করে পারাপার হচ্ছেন। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। কালভার্টটি ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। পরে সকালে কালভার্টটি ভেঙে পড়েছে। এ বিষয়ে বাসাইল উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
