ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মা হতে চলেছেন ডিম্পল কুইন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে অভিনেত্রী, ভাইরাল ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 August, 2021, 2:53 PM

মা হতে চলেছেন ডিম্পল কুইন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে অভিনেত্রী, ভাইরাল ছবি

মা হতে চলেছেন ডিম্পল কুইন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে অভিনেত্রী, ভাইরাল ছবি

বিনোদন দুনিয়ায় ঘটনা ও রটনা দুই একসঙ্গে চলে। এই যেমন রটেছে দীপিকা পাডুকোন নাকি বেবি বাম্প আড়াল করছেন ঢিলে লাল সোয়েটার পরে, অন্যদিকে তাকে ও রণবীর সিংকে দেখা গিয়েছে হিন্দুজা হাসপাতালের বাইরে। সেই থেকেই জল্পনা শুরু যে দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন এবং খুব শীঘ্রই সুখবর দেবেন।

সত্যিই কি তাই? দীপিকাকে মুম্বাইয়ের পাপারাজ্জিরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তরই দেননি। অন্যান্য সময় প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বিচক্ষণতার সঙ্গে উত্তর দেন কিন্তু রোড সাইড পাপারাজ্জিদের সব হিরোইনেরা খুব একটা আমল দেননা। তাদের প্রশ্ন থেকে গা বাঁচিয়ে চলেন তারা।

তবে, ডিম্পল কুইন যদি মা হন খুশি হবে তার অনুরাগীরা। কিন্তু, দীপিকার হাতে যে এখন অনেক প্রজেক্ট। কিভাবে মা হবেন তিনি? জানা যাচ্ছে, কবীর খানের ৮৩-তে দেখা যাবে দীপিকাকে, এছাড়াও শকুন বত্রার পরবর্তী ছবির নায়িকা তিনি, আপতত শাহরুখ খানের পাঠান ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। এও ঘোষণা হয়েছে যে হৃত্বিক-দীপিকা জুটি থাকছে আগামী ফাইটার মুভিতে। এছাড়াও প্রভাসের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন ডিম্পল কুইন দীপিকা। এর মধ্যে প্রেগন্যান্সি!

এমনিতেই বলি পাড়ায় এখন একটাই ট্রেন্ড বেশি বয়সে প্রেগন্যান্সি নেওয়া। সম্ভব হলে নরম্যাল পদ্ধতি নয়তো আই ভি এফ। এখনও পর্যন্ত বহু তারকা বিয়েই করেননি, এই যেমন ক্যাটরিনা, জ্যাকলিন। দীপিকা, প্রিয়াঙ্কা বিয়ে করলেও তারা তাদের কেরিয়ার নিয়ে এতটাই ব্যাস্ত যে প্রেগন্যান্সির তাড়না তাদের মধ্যে নেই। এরপরেও গুজব উড়ছে দীপিকা মা হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status