ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
সামাজিক মাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে হার্ট অ্যাটাক মা-বাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 August, 2021, 1:07 PM

সামাজিক মাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে হার্ট অ্যাটাক মা-বাবার

সামাজিক মাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে হার্ট অ্যাটাক মা-বাবার

অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিয়েছিল পরিবার। কিন্তু সেই ফোন ব্যবহার করে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সামাজিক মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে। মেয়ের সেই কীর্তির কথা জানতে পেরে হার্ট অ্যাটাক হয় মা-বাবার।

ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে এই ঘটনাটি ঘটেছে।

মেয়েটির পরিবার জানায়, মেয়ের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন বাবা-মা। পড়াশোনায় সুবিধার জন্য
আলাদা ঘরও দেওয়া হয়েছিল তাকে।

কিন্তু একা থাকার সুযোগেই বখে যায় কিশোরী মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা শুরু করে সে। পাশাপাশি চাচাতো বোনদের এই নিয়ে উৎসাহিত করেছিল সে।

কিশোরীর নগ্ন ছবি দেখে স্বজনরা তার বাবা-মাকে জানায়। সেই কথা শুনেই হার্ট অ্যাটাক হয় তাদের।

এরপর মনোবিদের দ্বারস্থ হয় ওই কিশোরীর পরিবার। মনোবিদরা কিশোরীকে বুঝিয়ে বলেন, এই ধরনের ছবি পোস্ট করে সাইবার অপরাধ করে ফেলেছে সে।

শেষ পর্যন্ত ওই কিশোরী কথা দেয়, এর পর থেকে অভিভাবকদের সামনেই স্মার্টফোন ব্যবহার করবে সে। এ ছাড়া এত দিন যেসব ছবি সে পোস্ট করেছে, সেইসব সরিয়ে ফেলবে অনলাইন থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status