ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
৫৪ মিনিটে ভারতের ৭ উইকেট নেই, চটে গিয়ে যা বললেন গাভাস্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 August, 2021, 8:46 PM

৫৪ মিনিটে ভারতের ৭ উইকেট নেই, চটে গিয়ে যা বললেন গাভাস্কার

৫৪ মিনিটে ভারতের ৭ উইকেট নেই, চটে গিয়ে যা বললেন গাভাস্কার

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সদ্য সমাপ্ত হেডিংলি টেস্টে বড় ধরনের লজ্জার মুখোমুখি হয়েছে। সফরকারীরা স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায়। ইংলিশ বোলারদের তোপে টিকতেই পারেননি রোহিত-কোহলিরা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ দিকে মাত্র ৫৪ মিনিটেই সাত উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাবরণ করে ভারত।

ব্যাপারটা হালকাভাবে নেয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি চটে গিয়ে বলেন, ‘যখন প্রথম তিনজন ব্যাটসম্যামন আউট হয়, তখনই বোঝা যায় যে, আমরা খুব বেশিক্ষণ টিকে থাকবো না। তবে যেভাবেই কল্পনা করা হোক না কেন, ৫৪ মিনিটে ৭ উইকেট পড়া মেনে নেওয়া কঠিন।’
ম্যাচের শেষে ক্যাপ্টেন কোহলি মেনে নেন যে, স্কোর বোর্ডের চাপেই চতুর্থ দিনে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ঘাড়ের উপর বিশাল রানের বোঝাটাই এক্ষেত্রে স্বাভাবিক খেলার অন্তরায় হয়ে দাঁড়ায় বলে মত ভারত অধিনায়কের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status