ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পাটুরিয়া ও আরিচা ঘাটে সিরিয়াল ভঙ্গের অভিযোগ
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 29 August, 2021, 8:19 PM

পাটুরিয়া ও আরিচা ঘাটে সিরিয়াল ভঙ্গের অভিযোগ

পাটুরিয়া ও আরিচা ঘাটে সিরিয়াল ভঙ্গের অভিযোগ

আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে প্রায়শই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজটের পিছনে অন্য কোনো অনিবার্য কারণ রয়েছে নাকি পরিকল্পিত তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মালিক-চালক ও ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ সৃষ্ট যানজট এড়িয়ে চলতে গিয়ে নানা বিরম্বনার শিকার হচ্ছে।


ভূক্তভোগীদের অনেকেই জানান, প্রত্যহ আরিচা-পাটুরিয়া ফেরি ঘাটে অতিরিক্ত অর্থ নিয়ে পিছনের গাড়ী আগে পার করার প্রবনতা রয়েছে। ফলে উভয় ঘাটের যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে, এ দুটি ঘাটে মাঝেমধ্যেই তীব্র যানজট সৃষ্টির ফলে ৪/৫ কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি দেখা যায।
সূত্র জানায়, মাওয়া রুটের শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-পাটুরিয়া রুটে যাত্রী ও যানবাহন চলাচল কয়েকগুন বৃদ্ধি পায়। এ সুযোগে এক শ্রেণির দালাল ও কর্মরত কর্মচারীদের অসৎ প্রবনতায় যানবাহনের সিরিয়াল ভঙ্গের অভিযোগ উঠে।


বিশেষ করে ট্রাক চালক হেলপারদের অভিযোগ, উথলী মোড় থেকে পাটুরিয়ামুখী ট্রাক ঘাটের উদ্দেশ্যে গেলে তা সহজেই ফেরি পার হওয়ার সুযোগ পায়। যদিও এর জন্য এক শ্রেণির টাউট ও কর্মরতদের ইঙ্গিত পেতে চাহিদামাফিক টাকা গুনতে হয়। কিন্তু এ সংকেতের বিপরীতে আরিচার দিকে ট্রাক ঢুকলে এদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া, টার্মিনাল টোল ও ফেরি পারের টিকিট পেতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিতে হয়। দীর্ঘদিন যাবৎ চলে আসা অলিখিত এ অর্থ আদায়ের অবসান হওয়া দরকার।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে পদ্মা যমুনায় প্রবল  স্রোত ও ঘন ঘন ফেরি বিকল হওয়ার কারণে অরিচা-কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ট্রিপ টাইম বেড়ে যাচ্ছে।  এছাড়া,  মাওয়া রুটে ফেরি চলাচল সাময়কি বন্ধ থাকলে আরিচা এবং পাটুরিয়া রুটে যানবাহন ও যাত্রী চাপ বৃদ্ধি পায়। প্রতি শুত্রু ও শনিবার এ দু’রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে গাড়ির সারি দীর্ঘ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status