ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পদ্মায় বিলীন হরিরামপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 29 August, 2021, 7:10 PM

পদ্মায় বিলীন হরিরামপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

পদ্মায় বিলীন হরিরামপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেলো । কর্তৃপক্ষকে জানানোর পরেও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ  এলাকাবাসীর। হরিরামপুরের আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, তীব্র স্রোতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির অবশিষ্ট অংশটুকু ৩০আগস্ট সকালে সকালে নদীতে চলে গেছে।


তিনি  আরও বলেন, চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ী তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের জন্য ৮১ লাখ টাকা খরচে ২০১৪ সালে তৈরি করা হয় আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। গত বছর এটি নদী থেকে ১৫০ গজ দূরে থাকা অবস্থায় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেৃ জানানো হয়েছে।  এবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।


চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ, পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে একই উপজেলার সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া চলতি বছর, শতাধিক বাড়ি-ঘর, বিস্তীর্ণ ফসলি জমি ইতিমধ্যেই নদীতে চলে গেছে। ভাঙনের মুখে পড়েছে অনেক প্রতিষ্ঠান। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন বলেন, বর্তমানে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে ভাঙনরোধে কিছুই করা সম্ভব নয়। বিগত সময়ে কিছু কিছু এলাকায় জিও ব্যাগ ফেলে চেষ্টা করা হয়েছে। 


চলতি মাসেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। আমরা সর্বাতœক চেষ্টা করেছি। ি বিদ্যালয়টিকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। একারণে আমরা এখন আর নদীতীরবর্তী চরাঞ্চলে কাজ করছি না। কেননা ৬০ লাখ টাকা খরচ করেও ৫০ লাখ টাকার স্থাপনা রক্ষা করা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status