ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নৌকায় চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে লালমনিরহাটের ডিসি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Sunday, 29 August, 2021, 3:51 PM

নৌকায় চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে লালমনিরহাটের ডিসি

নৌকায় চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে লালমনিরহাটের ডিসি

লালমনিরহাটের কালীগঞ্জ বন্যাকবলিত এলাকা নৌকায় চড়ে পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এসময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন এবং আশস্ত করলেন। জানা যায়, উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার মানুষ গত দু-মাস ধরে পানি বন্দি হয়ে আছেন ।এই এলাকার বন্যার্তদের অভিযোগের যেন শেষ নেই। বিশুদ্ধ পানি, গোখাদ্য, শিশু খাদ্যসহ সকল সংকটের মধ্য দিয়ে চলছে তাদের মানবেতর জীবনযাপন।


শনিবার (২৮ আগস্ট) বিকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবুজাফর। তিনি ৩ ঘন্টা ধরে নৌকা যোগে পানি বন্দি মানুষের খোঁজখবর নিয়েছেন এবং উপলব্ধি করেছেন বন্যাকবলিত মানুষগুলোর দুঃখ দুর্দশা। এসময় পানি বন্দি মানুষগুলো জেলা প্রশাসক আবু জাফর কে বলেন, আমরা কিছু চাই না, আমরা স্থায়ী বাঁধ চাই। বাঁধ হলে আমরা জমি চাষাবাদ করে খেয়ে বাঁচতে পারবো। ভুক্তভোগীদের কথা শুনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।


পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহীদ, ইউপি সদস্য ইয়াকুব আলী ও শফিকুল ইসলাম সফি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status