|
সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন পোনামাছ অবমুক্তকরণ
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন পোনামাছ অবমুক্তকরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। এতে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর দিপু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ তালুকদার জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) আহসান শাহিন সরকার প্রমুখ। এসময় সিভিল সার্জনের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং জেলা মৎস্য দপ্তর, সিনিয়র সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায়-বিশেষ সন্মাননা পুরস্কার প্রদান করা হয় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ সন্মাননা পান সদর উপজেলার কালিয়া হরিপুর কান্দাপাড়া গ্রামের মোঃ মোস্তাক আহমেদ ও পোনামাছ উৎপাদনে সাফল্যে স্বীকৃতি সন্মাননা পান, বেলকুচি উপজেলার গাবের পাড়ার মেঘুল্লা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
