ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, যা বললেন রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 August, 2021, 6:26 PM

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, যা বললেন রশিদ খান

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, যা বললেন রশিদ খান

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের কাছে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন মার্কিন মেরিন সেনা।

এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও আফগানিস্তানের সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের।

জন কিরবি বলেন, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা দেশগুলো বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং তালেবান উভয়ই হামলার জন্য আইএস জঙ্গিগোষ্ঠীকে দায়ী করছে।

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান টুইটারে লেখেন- আবারো রক্তাক্ত হচ্ছে কাবুল। দয়া করে আফগানদের হত্যা করা বন্ধ করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status