ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পাকিস্তান আমাদের সেকেন্ড হোমের মতো: তালেবান (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 August, 2021, 4:07 PM

পাকিস্তান আমাদের সেকেন্ড হোমের মতো: তালেবান (ভিডিও)

পাকিস্তান আমাদের সেকেন্ড হোমের মতো: তালেবান (ভিডিও)

দীর্ঘ সময় পর কাবুলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই পকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর কথা জানাল তালেবান।

পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ইচ্ছার কথা জানান।  খবর হিন্দুস্তান টাইমসের।

মুজাহিদ বলেন, পাকিস্তান আমাদের কাছে সেকেন্ড হোমের মতো।

তালেবানের মুখপাত্র বলেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ঐতিহ্যগতভাবে এক।  উভয় দেশের মানুষ বলতে গেলে একে অপরের সঙ্গে মিশে আছে। সুতরাং আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই।

‘ঝড়ের গতিতে’ ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।  গোষ্ঠীটিকে মদত দিয়েছে পাকিস্তান—এমন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মুজাহিদ বলেন, ‘তালেবান আফগানিস্তানের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা নেই। এমনকি তারা এ বিষয়টি নিয়ে কখনও নাক গলায়নি।’

সাক্ষাৎকারে তালেবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে জানান গোষ্ঠীটির মুখপাত্র।

মুজাহিদ পাকিস্তান ও ভারতকে তাদের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা।  দেশটিতে ৩১ আগস্ট হতে যাচ্ছে বিদেশি সেনাদের জন্য শেষ দিন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status