|
নন্দীগ্রামে গরু চোর ও মাদক কারবারীসহ গ্রেফতার-৪
আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া)
|
![]() নন্দীগ্রামে গরু চোর ও মাদক কারবারীসহ গ্রেফতার-৪ তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি গ্রেফতারী পরোয়ানা মুলবতী ছিল। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে ০৬টি চুরি ও ডাকাতি মামলার তথ্য পাওয়া যায়। উক্ত মামলার ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে নন্দীগ্রাম থানার মাদক বিরোধী অভিযানে এসআই এটিএম রফিকুল ইসলাম ও এএসআই কাজী শাহীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে আগস্ট পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের অর্ন্তগত গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইউনুস আলীর ছেলে খলিল হোসেন (৪৭) কে ৪০ গ্রাম গাঁজাসহ অন্যদিকে নন্দীগ্রাম পৌরসভার অর্ন্তগত ৭নং ওয়ার্ডের কচুগাড়ী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫) কে ২৫ গ্রাম গাঁজাসহ এবং ১নং বুড়ইল ইউনিয়নের সোবাহান আলীর ছেলে আঃ হাকিম (২৮) কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। প্রত্যেক আসামীর বিরুদ্ধে ২টি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখিত মাদক সংক্রান্ত ৩টি ঘটনায় পৃথক ৩টি নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
