|
ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত
এম এ আজিজ, ফরিদপুর
|
![]() ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা জানান এবছর পুলিশে নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে করা হবে। এখানের কোনরকম দুর্নীতি বা স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হবে না, এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোনরকম আর্থিক লেনদেন করা যাবে না। মোট কথা এবছর পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলে তারা জানান। তারা এ ব্যাপারে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বাড়ি, প্রমূখ। এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
