ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বিয়েতে যৌতুক হিসেবে সোনাদানা নয়, বিষাক্ত সাপ দেওয়া হয় যেখানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 August, 2021, 12:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 August, 2021, 12:24 PM

বিয়েতে যৌতুক হিসেবে সোনাদানা নয়, বিষাক্ত সাপ দেওয়া হয় যেখানে

বিয়েতে যৌতুক হিসেবে সোনাদানা নয়, বিষাক্ত সাপ দেওয়া হয় যেখানে

বিয়েতে পণ নেওয়া ও দেওয়া দুটোই আইনত বেআইনি। বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে গয়নাগাটি শহর টাকা পয়সা আদায় করা অত্যন্ত রুচিহীন কাজ। তবে বাবা-মায়েরা উপহার হিসেবে বিয়ের সময় তার মেয়েকে যা কিছু দিতে পারেন।

সাধারণত শাড়ি, গয়না, ঘর সাজানোর বিভিন্ন উপকরণ থাকে এই সামগ্রীতে। তবে জেনে অবাক হবেন আমাদের দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিয়েতে যৌতুক হিসেবে জামাইকে বিষাক্ত সাপ দেওয়া হয়।

যে জায়গাটির কথা বলা হয়েছে সেটি হল মধ্যপ্রদেশে অবস্থিত এবং এখানে গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস করেন ও তাদের প্রাচীন প্রথা অনুযায়ী তারা বিয়েতে ২১টি বিষাক্ত সাপ হিসেবে উপহার দেন। তাদের মতে, বিয়েতে সাপ না দিলে সেই বিয়ে সুখের হয় না।

গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত মানুষেরা বেদে অর্থাৎ এরা পেশায় সাপ ধরার কাজ করে থাকেন। সাপের খেলা দেখিয়ে তারা অর্থ উপার্জন করেন। যেহেতু এদের জীবনের ভরণপোষণের সাথে সাপ জড়িত রয়েছে তাই এদের কাছে মা মনসার এই বাহনটির অত্যন্ত শুভ।

তাই মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে জামাইকে ২১টি বিষাক্ত সাপ দিয়ে থাকেন। বিয়েতে উপহার হিসেবে সাপ দিলে সর্বদেবীর আশীর্বাদে তাদের মেয়ের জীবনে কখনও অন্ন বস্ত্রের অভাব হয় না। এই দরিদ্র সম্প্রদায়ের মানুষদের কাছে জীবনের খাদ্য বস্ত্রের অভাব না থাকাটা অনেক বড় কিছু পাওনা।

তারা আদরের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর আগে জামাইকে সাপ উপহার দিয়ে সর্বদেবীর কাছে এমনটাই তারা প্রার্থনা করে থাকেন। বিয়ের দিন ঠিক হলেই তার বাবা সাপ ধরার কাজে বেরিয়ে পড়েন। এইভাবে ২১টি বিষাক্ত সাপ ধরার পর এই উপহার হিসেবে জামাইয়ের হাতে তুলে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status