ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
ফুচকার তেঁতুল পানিতে প্রস্রাব মেশাচ্ছেন বিক্রেতা! আঁতকে উঠল নেটদুনিয়া (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 August, 2021, 2:15 PM

ফুচকার তেঁতুল পানিতে প্রস্রাব মেশাচ্ছেন বিক্রেতা! আঁতকে উঠল নেটদুনিয়া (ভিডিও)

ফুচকার তেঁতুল পানিতে প্রস্রাব মেশাচ্ছেন বিক্রেতা! আঁতকে উঠল নেটদুনিয়া (ভিডিও)

এ কী কাণ্ড! ফুচকার টক পানিতে মিশছে প্রস্রাব। টুইটারে পোস্ট হওয়া ভিডিও দেখে ঘৃণায় কুঁকড়ে যাচ্ছেন ফুচকাপ্রেমীরা। এই কাজ যে করেছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল? কোথায় এমন ঘৃণ্য ঘটনা ঘটেছে?

ফুচকা-গোলগাপ্পা কিংবা পানিপুরী, যে নামেই ডাকা হোক না কেন, নামটা শুনলেই মুখে জল আসে খাদ্য রসিকদের। তবে শুধু ফুচকা নয়, তার আসল স্বাদ লুকিয়ে আছে মাখা আলু আর টক-মিষ্টি জলে। যতই বিভিন্ন ফ্লেভার ফুচকা বাজারে আসুক, পাড়ার মোড়ে থাকে ফুচকা স্টলের তেঁতুল গোলা জলে যেন রয়েছে স্বর্গীয় স্বাদ। ফুচকা খাওয়ার পর শেষপাতে তেঁতুল পানি চুমুক দেওয়ার মজাই আলাদা। কিন্তু সেই জলেই যদি মেশে প্রস্রাব। তাহলে?

মামুন খান নামে এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে, গুয়াহাটির আঠগাঁওর এক ফুচকা বিক্রেতা কাউন্টারের পিছনে দাঁড়িয়ে একটি পাত্রে প্রস্রাব করছেন। সেই প্রস্রাব আবার তেঁতুল পানির পাত্রেতে মিশিয়ে দিতে দেখা গিয়েছে। ২০ আগস্ট পোস্ট করা ভিডিওটি আপাতত ভাইরাল। ইতিমধ্যে কয়েক লক্ষ ভিউয়ার ভিডিওটি দেখেছেন। ওই টুইটার ব্যবহারকারী অ্যাকাউন্টে লিখেছেন, “গা ঘিনঘিনে ব্যাপার! গুয়াহাটিতে এক ফুচকা বিক্রেতা জলে প্রস্রাব জলে মিশিয়ে দিচ্ছেন। সেই জল আবার ফুচকায় ব্যবহার করা হচ্ছে।” ভিডিওটি ভাইরাল হতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status