ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ডিনারের সময় ভেঙে পড়ল সিলিং ফ্যান! তারপর কি হলো দেখুন ভিডিওতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 August, 2021, 2:06 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 August, 2021, 2:07 PM

ডিনারের সময় ভেঙে পড়ল সিলিং ফ্যান! তারপর কি হলো দেখুন ভিডিওতে

ডিনারের সময় ভেঙে পড়ল সিলিং ফ্যান! তারপর কি হলো দেখুন ভিডিওতে

দিনের শেষে শান্তিতে বসে একসঙ্গে খাবার খাচ্ছিলেন ছয়জনের পরিবার। দুটি শিশু বড়দের দুপাশে বসে। মাটিতে বসেই খাবার খেতে খেতে চলছিল গল্প গুজব। কিন্তু এর মাঝেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। গল্পের মাঝেই অচেনা এক শব্দ ঘরে শুনেই আশেপাশে তাকাচ্ছে একরত্তি এক শিশু। তার কয়েক সেকেন্ডের মধ্যেই কোলের উপর ভেঙে পড়ল আস্ত এক চলন্ত সিলিং ফ্যান। আচমকা ভেঙে পড়তেই আঁতকে উঠেছে শিশুটি। ছিটকে সরেও গিয়েছে সে। ভয় পাওয়ায় দৌড়ে এসে জড়িয়ে ধরেন মা। হতবাক বাড়ির বড়রা ফ্যানটা সরাতে তৎপর হয়ে ওঠেন। অন্যদিকে সরে দাঁড়ায় আরও এক শিশু।

 
ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে।

ভাইরাল হগ নামের এক ইউটিউব পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে হুবহু এই দৃশ্য দেখা যায়। ভিডিও ক্যাপশনে লেখা, রাতের খাবার খাওয়ার সময় আচমকা শিশুর কোলে ভেঙে পড়ল সিলিং ফ্যান। যদিও কেউ আহত হননি। ফ্যান ভেঙে পড়লেও একেবারেই অক্ষত ওই শিশু। ভিডিওর শেষে দেখা যায়, সিলিং ফ্যান ভেঙে পড়ায় আঁতকে উঠলেও পরক্ষণেই আবার নিশ্চিন্তে খেতে বসে যান সকলে। তবে ভিডিওটি নদী মাধ্যমে ভাইরাল হতেই রীতিমতো থ হয়ে গিয়েছেন সকলে।

ইউটিউবে কেউ লিখেছেন, 'আমাদের ঘরে ৬০ বছরের পুরনো সিলিং ফ্যান রয়েছে। ভিডিওটা দেখার পর মন হল আমাদের সঙ্গেও এটা ঘটতে পারে।' কেউ আবার লিখেছেন, 'চলন্ত ফ্যান ভেঙে পড়ল অথচ কেউ আহত হলেন না। অন্ততপক্ষে হাত, পা-ও কেটে গেল না! এটা কী করে সম্ভব!'



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status