ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 13 August, 2021, 7:46 PM

রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাঁধা দেয়ায় হাজেরা বেগম (৩৬) নামে তিন সন্তানের এক জননীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।গতকাল শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার হাউদার পাড় নামক গ্রামে এঘটনা ঘটে। নিহত হাজেরা সাহেব আলীর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হাউদার পাড় গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে সাহেব আলীর সাথে প্রায় ১৫ বছর আগে হাজেরা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু পরপর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রী হাজেরা বেগমের সাথে সাহেব আলী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সে পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ের অনুমতি চান স্ত্রীর নিকট। এঘটনায় একাধিকবার হাজেরা বেগমকে শারীরিক নির্যাতন করেন সাহেব আলী। সম্প্রতি সাহেব আলী একাধিক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বামীকে স্ত্রী হাজেরা এসব করতে বারন করে। এঘটনায় দুইজনের মাঝে দ্বন্দ্বে সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে স্ত্রী হাজেরা বেগমকে বেধড়ক মারপিট করেন সাহেব আলী। পরে হাজেরা বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যায়।

নিহতের ছোট ভাই ফজর আলী জানান, তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।

রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. আসমাউল হুসনা জানান, নিহত গৃহবধূ হাজেরার মাথা ও শরীরের বিভিন্নস্থানে ক্ষত থাকলেও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, এ বিষয়টি আমি জেনেছি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status