ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গুলশানে জঙ্গি হামলা নিয়ে সিনেমা বন্ধে বলিউড নির্মাতাকে আইনি নোটিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 4:41 PM

গুলশানে জঙ্গি হামলা নিয়ে সিনেমা বন্ধে বলিউড নির্মাতাকে আইনি নোটিশ

গুলশানে জঙ্গি হামলা নিয়ে সিনেমা বন্ধে বলিউড নির্মাতাকে আইনি নোটিশ

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। সিনেমাটির নির্মাণ বন্ধে বাংলাদেশের ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’র পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সেল’।

সোমবার (৯ আগস্ট) ‘লিগ্যাল কাউন্সেল’র পক্ষ থেকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, পরিচালক হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী মিতি সানজানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আইনি নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

আইনি নোটিশটিতে বলা হয়েছে, হলি আর্টিজানের হামলায় মিসেস রুবা আহমেদ তার একমাত্র সন্তান অবিন্তা কবিরকে হারিয়েছেন। ওই ঘটনা সবার কাছে নির্মম হত্যাকাণ্ড হলেও রুবা আহমেদের কাছে এটি একটি নির্মম সত্য। তিনি চান না এই ঘটনা থেকে কোনো কন্টেন্ট নির্মাণ হোক। কারণ, এটি তাকে তার মেয়ের কষ্টদায়ক স্মৃতিকে বারবার জাগিয়ে তুলবে।

এছাড়াও বলা হয়, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। তাছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কাছ থেকেও কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।

ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ। ফারাজ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

এই সিনেমায় ফারাজের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হবার কথা কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরের৷

জানা যায়, আইনি নোটিশের প্রেক্ষিতে এখন পর্যন্ত সিনেমাটির নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status