ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
করোনায় বিভিন্ন জেলায় ৬৫ মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 12:01 PM

করোনায় বিভিন্ন জেলায় ৬৫ মৃত্যু

করোনায় বিভিন্ন জেলায় ৬৫ মৃত্যু

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। সোমবার (২ আগস্ট) সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১১ জেলায় করোনা ও উপসর্গে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। কোনো কোনো এলাকা থেকে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটের খবরও পাওয়া যাচ্ছে। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

কুষ্টিয়া:
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৭৯ জন করোনা আক্রান্ত রোগী ও ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৬৬% শতাংশ।

চট্টগ্রাম:
গত ২৪ ঘণ্টায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

চাঁদপুর:
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ ছাড়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

পঞ্চগড়:
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

দিনাজপুর:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা:
গত ২৪ ঘণ্টা রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

কি‌শোরগ‌ঞ্জ:
কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৫ জ‌নের মৃত্যু হয়েছে।

কুমিল্লা:
কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status