ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 11:59 AM

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ফক্স৪০ নিউজের বরাতে  ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার (১ আগস্ট) রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।

তারা আরও জানায়, তদন্ত শেষে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় যানবাহন বোর্ড হেলিকপ্টারটির সিরিয়াল নম্বর ও অন্যান্য তথ্যাদি প্রকাশ করবে।

কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন।

তবে মৃতদের পরিচয় নিয়ে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন  বিস্তারিত কিছু জানায়নি।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status