ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বাসায় ডেকে উচ্চবিত্তদের ব্ল্যাকমেইল করতেন পিয়াসা-মৌ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 11:26 AM
সর্বশেষ আপডেট: Monday, 2 August, 2021, 3:08 PM

বাসায় ডেকে উচ্চবিত্তদের ব্ল্যাকমেইল করতেন পিয়াসা-মৌ

বাসায় ডেকে উচ্চবিত্তদের ব্ল্যাকমেইল করতেন পিয়াসা-মৌ

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটকের পর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে আরেক মডেল মরিয়ম আক্তার মৌকে (মৌ আক্তার) আটক করা হয়। রোববার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুই মডেলের আটকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ। মোহাম্মদপুরে আটক মডেল মৌয়ের বাসার নিচে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ তাদের বাসায় অভিযান চালানো হয়। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।

ডিবির এই কর্মকর্তা বলেন, আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী।

তারা দিনের বেলায় ঘুমান এবং রাতে এসব কর্মকা- করেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে রাখতেন। পরবর্তীতে তারা সেসব ভিডিও ও ছবি ভিক্টিমদের পরিবারকে পাঠাবে বলে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। তিনি আরও বলেন, বাসায় মাদক পাওয়ায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ থাকায় এ সংক্রান্ত মামলাও হবে। এসব মামলায় আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status