ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সেই মডেল পিয়াসা মাদকসহ গ্রেপ্তার
প্রকাশ: Monday, 2 August, 2021, 12:41 AM

সেই মডেল পিয়াসা মাদকসহ গ্রেপ্তার

সেই মডেল পিয়াসা মাদকসহ গ্রেপ্তার

রাজধানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে আটক করা হয়েছে। তার বাসা থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য।

রোববার রাতে পিয়াসার বারিধারার ৯নং রোডের ৩নং বাসায় অভিযানে যায় গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার (মডেল পিয়াসা) বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পিয়াসা। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু পরে পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেন ভুক্তভোগীদের একজন।সেই ঘটনার ৪ বছর পর ফের আলোচনায় মডেল পিয়াসা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status