ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সনুর সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন ‌মিথিলা, হাসিমুখে সৃজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 9:13 PM

সনুর সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন ‌মিথিলা, হাসিমুখে সৃজিত

সনুর সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন ‌মিথিলা, হাসিমুখে সৃজিত

বাড়িতেই বসেই আড্ডা চলছে চুটিয়ে। জমিয়ে খাওয়া-দাওয়া তো চলছেই। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং সনু নিগম ছিলেন মধুরিমা নিগমকে নিয়ে।

রোববার বিকেলে ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করেছেন পরিচালক সৃজিত। সঙ্গে জানিয়েছেন এই দাওয়াত এবং জমিয়ে আড্ডা দেওয়ার কথা।

ছবিতে সবাই ছি‌লেন হাসিমু‌খে। সব‌চে‌য়ে নজরকাড়া বিষয় হ‌লো, চারজনের পোশাকেই রয়েছে নীলের ছোঁয়া। ছবির সঙ্গে 'জাতিস্মর' এর পরিচালকের ক্যাপশন, 'প্রিয় সনুর সঙ্গে জমিয়ে আড্ডা, খানাপিনা এবং গান ভরা এক দুর্দান্ত সন্ধ্যা কাটলো।'

তবে কোথায় এবং কার বাড়িতে এই আসর বসেছিল সেই বিষয়ে কিছু খোলসা করে বলেননি সৃজিত কিংবা সনু কেউই। অনুরাগীদের একাংশের ধারণা, কয়েকদিন আগেই নিজের ৪৮তম জন্মদিন পালন করেছেন সনু। এই ছবি হয়ত সেদিনেরই।

আবার কেউ কেউ বলছেন সম্প্রতি কলকাতা সফরে এসেছিলেন এই জনপ্রিয় বলি-গায়ক। তখনই হয়ত সৃজিতের বাড়িতে সস্ত্রীক দাওয়াতের নিমন্ত্রণ ছিল তার। সেখানে হাজির হওয়ার পরপরই জমিয়ে চলেছে দাওয়াতের আসর। আবার কাজের আড্ডাওতো হতে পারে!

প্রসঙ্গত, সনুর সঙ্গে সৃজিতের বন্ধুত্ব আজকের নয়। ২০১৩ সালে সৃজিতের 'মিশ্র রহস্য' ছবিতে 'হানি আলকাদির গান' গেয়েছিলেন সনু। এরপর 'গুমনামী'-তেও 'সুভাষজি' গানটাও গেয়েছিলেন এই বলি-গায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status