ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ধর্ষণের অভিযোগে দীপিকার সহ-অভিনেতা আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 9:02 PM

ধর্ষণের অভিযোগে দীপিকার সহ-অভিনেতা আটক

ধর্ষণের অভিযোগে দীপিকার সহ-অভিনেতা আটক

বিভিন্ন বাহানায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে চীনে আটক হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সহ-অভিনেতা ক্রিস উ। ‘ট্রিপলএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করেছিলেন ক্রিস।

জানা যায়, ক্রিসের বিরুদ্ধে গত মাসে এক চীনা ছাত্রী নেটমাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল- বিভিন্ন বাহানায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ক্রিস। এক বছর আগে (তখন সেই তরুণীর বয়স ছিল ১৭) তাকে জোর করে মদ্যপান করিয়ে সঙ্গম করেছিলেন এই অভিনেতা।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সেই ছাত্রীকে নিজের গানের ভিডিওতে কাজের সুযোগ দেয়ার কথা বলে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান ক্রিস। সেখানেই তিনি ক্রিসের ধর্ষণের শিকার হন। ক্রিস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে আপাতত তিনি পুলিশ হেফাজতে আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status