ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ফায়ার সার্ভিসের কর্মীকে হাসপাতালে নিলেন এসি ল্যান্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 9:01 PM

ফায়ার সার্ভিসের কর্মীকে হাসপাতালে নিলেন এসি ল্যান্ড

ফায়ার সার্ভিসের কর্মীকে হাসপাতালে নিলেন এসি ল্যান্ড

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে পৌঁছে দিলেন নওগাঁর বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সুমন জিহাদী।

রোববার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ সদরের বাইপাস ব্রিজের কাছে এক এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি ওই উপজেলার লুৎফর রহমানের ছেলে আরিফ ইস্তিয়াক বন্ধন (২৮)। তিনি ক্ষতলাল ফায়ার সার্ভিস স্টেশন ড্রাইভার।

জানা গেছে, বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের চাকা স্লিপ করে বন্ধন নামের ৩২ বছর বয়স্ক এক যুবক রাস্তায় আছড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় কয়েকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনা কবলীত বন্ধনের নিচের অংশ মারাত্মক ভাবে জখম হওয়ায় তা সম্ভব হচ্ছিল না।

বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) মো. সুমন জিহাদী দাপ্তরিক কাজ শেষ করে নওগাঁ থেকে বদলগাছী ফিরছিলেন। এ সময় উপস্থিত লোকজন হাত দিয়ে ইশারা করলে তিনি গাড়ি থামান বলে স্থানীয়রা জানান। বিস্তারিত শোনার পর তিনি দ্রুত গাড়ি থেকে নেমে রোগীকে গাড়িতে ওঠানোর জন্য সকলের সাহায্য কামনা করেন। এদিকে বন্ধনের পা ও কোমরের অবস্থা এতোটাই খারাপ ছিল যে তাকে গাড়ির কেবিনে তোলা সম্ভব হয় নি। তাই গাড়ির পেছনে বর্ধিত অংশে বেঞ্চে বসিয়ে স্থানীয় ৪ জন যুবক তাকে হাসপাতালে নিতে সহায়তা করে।

এ বিষয়ে এসি ল্যান্ড সুমন জিহাদী বলেন, সার্বক্ষণিক মানুষের সেবা করাই আমাদের কাজ। দুর্ঘটনা কবলিত মানুষকে সাহায্য করতে পেরে আমি নিজেও এক ধরণের শান্তি অনুভব করছি। দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status