ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
করোনার টিকা নিলেন ‘মৃত’ জোহুরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 7:23 PM

করোনার টিকা নিলেন ‘মৃত’ জোহুরা

করোনার টিকা নিলেন ‘মৃত’ জোহুরা

জাতীয় পরিচয়পত্রে নামের আগে লেখা ‘মৃত’। এ কারণে জাতীয় ও স্থানীয় কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি ফাতেমাতুজ জোহুরা (৬৯)। একই কারণে করোনার টিকাও নিতে পারছিলেন না। তবে বিভিন্ন দপ্তরে সাত মাস ঘোরার পর নির্বাচন কমিশন থেকে নাম সংশোধন করা হলে করোনার টিকা নিয়েছেন তিনি।

ফাতেমাতুজ জোহুরা ঈশ্বরদীর স্কুলপাড়া শিশুবাগান এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। গতকাল শনিবার ঈশ্বরদী সদর হাসপাতালে তিনি করোনার টিকা গ্রহণ করেন।

জানা যায়, নির্বাচন অফিসের অনলাইন সার্ভারে সমস্যার কারণে তার নামের আগে ‘মৃত’ শব্দটি জুড়ে দেওয়া হয়। বিভিন্ন সংবাদপত্রে ‘ইসির সার্ভারে মৃত’ শিরোনামে প্রতিবেদনের পর তার নামের আগে ‘মৃত’ শব্দটি সংশোধন করে নির্বাচন কমিশন। নিজেকে জীবিত প্রমাণ করতে তার সাত মাস সময় লেগেছে। এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

ইউএনও বলেন, ‘বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাচন অফিসারকে দ্রুত বিষয়টি সমাধন করতে বলি। শেষ পর্যন্ত সংশোধিত জাতীয় পরিচয়পত্র নিয়ে ফাতেমাতুজ জোহুরা টিকা নিতে পেরেছেন।’

ফাতেমাতুজ জোহুরা বলেন, ‘টিকা নেওয়া জরুরি হলেও জাতীয় পরিচয়পত্রে ‘মৃত’ হিসেবে উল্লেখ থাকায় টিকা নিতে পারছিলাম না।’ এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস বলেন, ‘দেরিতে হলেও বিষয়টি সমাধান হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status