ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
কাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 1:24 PM

কাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

কাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত হলো, যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে।

এর আগে আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, যাত্রীদের ব্যাপক চাপ। ফলে নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম রবিবার গণমাধ্যমকে বলেন, ‌‘অনেক যাত্রী, সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status