ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শারীরিক সম্পর্ক স্থায়ী হয় নারিকেল তেলে, জানুন ব্যবহারের নিয়ম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:53 PM

শারীরিক সম্পর্ক স্থায়ী হয় নারিকেল তেলে, জানুন ব্যবহারের নিয়ম

শারীরিক সম্পর্ক স্থায়ী হয় নারিকেল তেলে, জানুন ব্যবহারের নিয়ম

চুলের যত্নে নারিকেল তেলের ব্যাবহার আমাদের সবারই জানা। এছাড়া বহুবিধ কাজে ব্যবহার করা যায় এই তেল। কিন্তু অনেকেই জানেন না, শারীরিক সম্পর্কের সময় নারিকেল তেল ব্যবহার করে সময়টাকে আরো বেশি উপভোগ্য করে তুলতে পারেন। এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে।

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক বিষয়টি নিয়ে গবেষণা করেন। তারা জানিয়েছেন, শারীরিক সম্পর্কের সময় ৩০ শতাংশ নারী ব্যথা পান। এই সময় নারিকেল তেলের ব্যবহার যে শুধু বিশেষ অঙ্গের শুষ্কতা প্রতিরোধ করে তাই না, সঙ্গে সংবেদনশীলতা ও উত্তেজনা বাড়ায়।

ভারতের গুজরাটের ইন্টারন্যাশনাল জার্নাল অব লাইফ সায়েন্স রিসার্চের এক গবেষণা অনুসারে নারিকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে নিরাপদ ও কার্যকর। এছাড়া গোপনাঙ্গে ব্যবহারের জন্য ক্লিনিক্যালি প্রমাণিত। এটির ব্যবহারের ফলে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।

মেনোপজের পর বিশেষ অঙ্গের আশপাশের ফ্যাটি টিস্যুগুলো সাধারণত শুষ্ক হয়ে পড়ে। তাই শারীরিক সম্পর্কের সময় অনেক নারীই ব্যথা পান। এক্ষেত্রে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। অনেকেই বাজারে প্রচলিত লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারে না, ত্বকে অ্যালার্জি বা সংবেদনশীলতার কারণে। তাদের ক্ষেত্রেও নারিকেল তেল বেশ উপকারী।

তবে নারিকেল তেল কেনার সময় তা যেন খাঁটি হয় সেদিকে খেয়াল রাখুন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status